1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

‘টুকে এইচডি ভিডিও কল’ সুবিধা নিয়ে এলো ইমো

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৯.৪৪ পিএম
  • ৪৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রিয়জনের সাথে যোগাযোগ আরও অর্থবহ এবং চমকপ্রদ করতে প্রথমবারের মতো টুকে রেজুলেশনের এইচডি ভিডিও কলিং সুবিধা নিয়ে এসেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্লাটফর্ম ইমো। বিশ্বের প্রথম প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারকারীদের এই সুবিধা দিচ্ছে ইমো। এখন থেকে ইমো ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত নিজেদের বন্ধু, পরিবার ও পরিচিতজনদের সাথে যোগাযোগ করার সময় চমৎকার মানের ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জীবনে ভিডিও কলের গুরুত্ব অনেক। পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন অথবা কোনো প্রফেশনাল সেটিংয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সময় বাজে মানের ভিডিও (লো পিক্সেল ও নয়েজ সহ ভিডিও) বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। এই সমস্যার সমাধানে ইমো’র দক্ষ ইঞ্জিনিয়ারদের (প্রকৌশলী) দল নিয়ে এসেছে টুকে রেজুলেশনের এইচডি ভিডিও কল। এর সাহায্যে ব্যবহারকারীরা সারা বিশ্বে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে উন্নততর ভিডিও কলিং অভিজ্ঞতা পাবেন।  

টুকে রেজুলেশনের এইচডি আউটপুট পেতে ইমো’র টেকনিক্যাল টিম এআই ও মেশিন লার্নিং এর শক্তি কাজে লাগিয়েছে। টেকনিক্যাল টিম প্রথমে ইন্টেলিজেন্ট অ্যালগরিদম ডিজাইন করেছে, যা নেটওয়ার্কের তারতম্য অনুমান করতে এবং সে অনুযায়ী রিয়েল-টাইমে ভিডিও প্যারামিটারগুলো পরিবর্তন করে স্বচ্ছ ও ভালো মানের ভিডিও অভিজ্ঞতা নিশ্চিত করতে সক্ষম।

এছাড়া, ইমো’র প্রকৌশলীরা ডিভাইস-কেন্দ্রিক অপ্টিমাইজেশানে ব্যাপকভাবে কাজ করেছেন। প্রকৌশলীদের দল শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সহযোগিতায় এমন একটি সফ্টওয়্যার তৈরি করেছেন যার সাহায্যে হার্ডওয়্যারের সক্ষমতা কার্যকরভাবে ব্যবহার করা যায়। যার ফলে সবচেয়ে ভালো মানের ও উচ্চ রেজুলেশনের ভিডিও কলিং অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই ফিচার চালু করার আগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, ফলে ত্রুটির কোনও সুযোগ নেই। এমন একটা সময় ছিল যখন ভিডিও এর ক্ষেত্রে ১০৮০পিক্সেল স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এখন ব্যবহারকারীরা সহজেই এর দ্বিগুণ রেজুলেশনের ভিডিও উপভোগ করতে পারবেন। ভিডিও কল করার সময় ইমো অ্যাপে টুকে এইচডি কোয়ালিটিতে স্যুইচ করে উপভোগ করুন দুর্দান্ত ভিডিও কলিং অভিজ্ঞতা।  

ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “ভিডিও কলের মাধ্যমে প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষা করা এখন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ; তবে মহামারীর কারণে আমাদের সামাজিক, পেশাগত এবং শিক্ষা জীবনে এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। মহামারীর পর থেকে অনেক খাতের জন্যই অনলাইন যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য, ব্যক্তিগত বা প্রফেশনাল কলের ক্ষেত্রে নয়েজ-ফ্রি ও ভালো মানের ভিডিও কলিং অভিজ্ঞতা অপরিহার্য। এই প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে ইমো টুকে রেজুলেশনের এইচডি ভিডিও কলিং সুবিধা নিয়ে এসেছে, যেন আমাদের ব্যবহারকারীরা যোগাযোগের ক্ষেত্রে সবসময় উন্নত মানের অভিজ্ঞতা পেতে পারেন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com