1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

রমজান উপলক্ষে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি আরবের

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭.৩৩ পিএম
  • ২০৬ Time View

রমজান মাসে হুতিদের সঙ্গে যুদ্ধ করবে না বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। যুদ্ধে বিরতি নিতে জাতিসংঘের আহ্বানের মধ্যে স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে জোটের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার সকাল থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি জোট। ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। সাত বছর ধরে চলা এ যুদ্ধ বন্ধের পাশাপাশি ইয়েমেনে মারাত্মক মানবিক সংকট মোকাবিলায় জোট ও হুতিদের সঙ্গে কাজ করছে জাতিসংঘ।

সে প্রচেষ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণাকে হাজার হাজার ইয়েমেনির প্রাণ ঝরানো যুদ্ধ বন্ধের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকিকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জোটের যৌথ বাহিনী কমান্ড ইয়েমেনে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে, যা কার্যকর ধরা হবে বুধবার সকাল ৬টা থেকে।

এসপিএর খবরে আরো বলা হয়, ইয়েমেন সংকট নিরসন এবং সমন্বিত রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে এ ঘোষণা এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com