1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ১.২১ পিএম
  • ২৫৭ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্তে বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার ৫১ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন আঙ্গুর পোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব  পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিউল ইসলাম পাটগ্রাম উপজেলার বঙ্গের বাজার এলাকার আফজাল হোসেনের ছেলে।

বিজিবি ও স্থানীয় লোকজন জানান, রফিউল ইসলাম ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্য গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিউল।রোববার সকালে বিএসএফের সহযোগিতায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত বাংলাদেশি ভারতীয় পণ্য চোরাকারবারি কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তারা।

৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার গোলাম মোস্তাফা বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com