1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১১.২০ এএম
  • ২১৮ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৭৪টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ‘বি’ ক্যাটাগরির লোকসানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে খান ব্রাদার্সের ৫৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৯ দশমিক ৬২ শতাংশ।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা ইনটেক লিমিটেডের ৩৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর ৪৯ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হওয়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ২৩ দশমিক ৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ২২ দশমিক ০৩ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২১ দশমিক ৩০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৯ দশমিক ৫৪ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৬ দশমিক ৯১ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ১৩ দশমিক ৭৩ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

এদিকে উৎপাদনে না থাকা খান ব্রাদার্সের গত এক মাসে ১০০ শতাংশের বেশি শেয়ারদর বেড়েছে। গত মাসের ২৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ১০৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারদর বেড়ে দাড়িয়েছে ২১৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১১৩ টাকা ৭০ পয়সা। আর ২০২৩ সালের ২৫ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো মাত্র ১১ টাকা ৪০ পয়সা। সেই হিসাবে এক বছরে কোম্পানিটির শেয়ারদর ২৪ গুণের বেশি বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com