দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড এর সফিপুর, কালিয়াকৈর, গাজীপুরস্থ কারখানার ফিনিশড গোডাউনে গত ১৭ অক্টোবর-২০২৬ ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে হঠাৎ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। সাথে সাথে কারখানার ফায়ার ইউনিটের কর্মী ও কর্মকর্তা- কর্মচারীগণ অগ্নি নির্বাপনের চেষ্টা করেন। পার্শ্ববর্তী নিট এশিয়া লিমিটেড কারখানার কর্মীরাও অগ্নি নির্বাপনের কাজে যুক্ত হন। পরবর্তীতে কালিয়াকৈর ফায়ার স্টেশন ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপনের কাজ এগিয়ে নেন এবং সকলের সহযোগিতায় সন্ধ্যা ৬:৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডের ঘটনায় তৈরিকৃত ওষুধ, ওষুধের কাচামাল, মেশিন, অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় আনুমানিক ২০-২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের কারণ ও প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড এর এই সংকটে যারা পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন, দোয়া করেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।