1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

রমজান মাসে আদালতের সময়সূচি নির্ধারণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২.১৮ পিএম
  • ১৭৪ Time View
সুপ্রীম

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং দেশের সব অধস্তন আদালতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন পৃথক বিজ্ঞপ্তি জারি করেছেন।

আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। তবে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পযন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com