1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে ডর্‌প এর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৫.৫২ পিএম
  • ৩০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পুনরায় নির্বাচিত পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডর্‌প একটি প্রতিনিধি দল।

বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) দুপুরে পানি ভবনে ডরপ এর নির্বাহী উপদেষ্টা জনাব আজহার আলী তালুকদার এর নেতৃত্বে ডর্‌প প্রতিনিধিদল মাননীয় প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

এ সময় ডর্‌প এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

ডরপ এর কার্যক্রম ও সাফল্যসমূহ উল্লেখপূর্বক জনাব আজহার আলী তালুকদার বিস্তারিত আকারে পানি স্যানিটেশন ও হাইজিন খাতে ডর্‌প এর অবদান, ডর্‌প মাতৃত্বকালীন ভাতা, স্বপ্ন মা প্যাকেজ  এবং ডর্‌প পরিচালিত তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

বিশেষভাবে মাননীয় প্রতিমন্ত্রীকে বাংলাদেশে তামাকের আগ্রাসনের ভয়াবহ চিত্র সম্পর্কে অবহিত করা হয়। তিনি এই ক্ষতি রোধে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উপরে জোর দেন। 

আলোচনায় জনাব কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি আশ্বাস দেন, আইনটি যাতে দ্রুতই সংশোধিত হয় এ ব্যাপারে তার ও তার মন্ত্রণালয়ের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। 

তিনি এসময় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে আইন সংশোধনের সংসদীয় প্রক্রিয়ায় ইতিবাচক ও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন। 

সৌজন্য সাক্ষাৎ ডর্‌প এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব রুবিনা ইসলাম ও অন্যান্য। 

ডর্‌প বিগত ১৯৮৭ সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর সাথে জড়িত এবং মাতৃত্বকালীন ভাতা প্রবর্তনকারী সংস্থা হিসাবে সমধিক পরিচিত। এরই ধারাবাহিকতায় ডর্‌প বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইন ও তামাক কর বৃদ্ধি বিষয়ে কাজ করছে এবং সরকারের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com