1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স

তীব্র শীতে পাবনা জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৫.১৯ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিনিধি: মাঘের শীতে কাবু হয়েছে পুরো দেশ। তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হাড় কাঁপানো শীতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। এমন অবস্থায় যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রবল শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় এ ঘোষণা দেয়া হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রাজা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, সোমবার (২২ জানুয়ারি) ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে রবিবারপাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈশ্বরদী, পাবনার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে হওয়ার সম্ভাবনা থাকায় বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয়ের সঙ্গে পরামর্শক্রমে আগামী ২২/০১/২০২৪ তারিখ পাবনার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক একাডেমিক কার্যক্রম এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।’

এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রাজা জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভবনায় প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। পরদিন যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলবে।

পাবনার জেলা প্রশাসক আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ১০ ডিগ্রির নিচে আবহাওয়া হওয়ার জন্য কোমলমতি শিশু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে  পাবনার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com