1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ১১.১৬ এএম
  • ২১৪ Time View

অসহনীয় শীতে কাঁপছে উত্তরের নদীবিধৌত জেলা লালমনিরহাট। তীব্র শীতের দাপটে সব শ্রেণির মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কাহিল হয়ে পড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। এ অবস্থায়  জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত করেছে শিক্ষা বিভাগ। এদিকে মাধ্যমিক বিদ্যালয় সোমবার ও মঙ্গলবার দুই দিন বন্ধ ঘোষণা করেন।

সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায় জানিয়েছেন, তীব্র শীতে জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বহুগুণে বেড়েছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। 

এদিকে শীতবস্ত্রের অভাবে কাহিল তিস্তা,ধরলা ও সানিয়াজান নদীর শতাধিক  চরে বাস করা হতদরিদ্র মানুষগুলো। জেলা প্রশাসন থেকে যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা অতি নগন্য বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। 

সোমবার সকাল ৯টায় লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ পাঠানের স্থগিত ঘোষণা করেন। 

পাটগ্রাম উপজেলার বাউরা হামিরউদ্দীন গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, স্কুল খোলার পর নোটিশ পেলাম তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে থাকার কারণে আজ ও আগামীকাল দুই দিন স্কুল বন্ধ। 

লালমনিরহাট জেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকার কারণে সোম ও মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয় গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। 

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com