1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১১.৩০ এএম
  • ২৫৮ Time View

স্টাফ রিপোটারঃ বেলা গড়িয়েছে অনেক, কিন্তু কুয়াশার চাঁদরে ঢাকা চারপাশ। হিমালয় থেকে ধেয়ে আসা হিম শীতল বাতাসে জবুথবু জনজীবন। কুয়াশা আর ঠান্ডার সঙ্গে কোথাও কোথাও যুক্ত হয়েছে বৃষ্টি। এতে ঠান্ডার তীব্রতা বেড়েছে কয়েকগুণ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকেও ঢাকাসহ সারা দেশ কুয়াশার চাঁদরে মোড়ানো। দেখা নেই সূর্যের। সামান্য দূরের দৃষ্টিসীমাও অস্পষ্ট। দেশের সড়ক-মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

এরমধ্যে সকালেই ফরিদপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও ঝিনাইদসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে বইছে মৃদু বাতাস, যা ঠান্ডা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে সময়মত কাজে বের হতে পারছে না তারা।

এ অবস্থায় অনেককেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে।

রংপুর ও খুলনা বিভাগের সীমান্তবর্তী এলাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি। আজ সকালে উত্তরের জেলা দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর চুয়াডাঙ্গায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে জেলায় আগামী তিনদিন সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস।

একইভাবে কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেখানেও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

এদিকে, ঠান্ডার হাত থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে মানুষের। মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে ফুটপাতেও বিক্রি হচ্ছে সমানতালে।

ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com