1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

কাল ৩ দিনের ইজতেমা শুরু গাইবান্ধায়

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ১০.১১ পিএম
  • ২৫৩ Time View

স্টাফ রিপোটারঃ গাইবান্ধায় তিন দিনব্যাপী ইজতেমা বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শুরু হবে। জেলার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট সংলগ্ন ইটভাটা মাঠে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় অংশ নিতে যেসব মুসল্লিরা আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আগামী শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ এই ইজতেমা।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ইজতেমা মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন পুলিশ সুপার কামাল হোসেন। এসময় জেলা তাবলীগ জামাতের নেতাদের পাশাপাশি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  ইবনে মিজান, সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com