1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

সাকিবকে অভিনন্দন জানালো ডিএসই

  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৮.২৬ পিএম
  • ৩৩৮ Time View

দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মোনার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সাকিব আল হাসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

সম্প্রতি ডিএসই থেকে পাঠানো এক চিঠিতে সাকিবকে অভিনন্দন জানানো হয়। সাকিব আল হাসান মোনার্ক মার্টের চেয়ারম্যান ও মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক।

চিঠিতে ডিএসই চেয়ারম্যান সাকিবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ডিএসইর টেকসই উন্নয়নের জন্য সংসদ সদস্য হিসেবে আপনার অবদান প্রত্যাশা করছি।

আমরা সামনের দিনগুলোতে আপনার সাথে কাজ করতে চাই এবং আমাদের পুঁজিবাজারকে স্মার্ট ক্যাপিটাল মার্কেটে রূপান্তর করার জন্য আপনার বিচক্ষণ দিকনির্দেশনা এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। আপনার সক্রিয় অংশগ্রহণ থাকলে স্মার্ট অর্থনীতির দেশ গড়তে ডিএসই বেশ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে এমপি হয়েছেন সাকিব আল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পান পাঁচ হাজার ৯৭৩ ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com