1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ১১.৩৩ এএম
  • ৩৬৭ Time View

নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলেছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্যে, পুরুষ ১৫৩০ এবং নারী ভোটার ১৫০২ জন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, স্থগিত হওয়া কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাতটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। পাঁচ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে কেন্দ্র ও আশপাশের এলাকায়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোটের দিন বিকেলে দুই দফা এ কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাই হয়ে যাওয়ায় এ কেন্দ্রের ভোট গণনা ও ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন।

এ আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩,১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ৫২,২১১ ভোট পেয়েছেন। পপি ৯৮৫ ভোটে এগিয়ে আছেন। গৌরীপুরে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com