1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

গভর্নর কার্যালয়ে হামলা, নিহত ১২

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৬.২৯ পিএম
  • ১৪০ Time View
Ukraine-war

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মিকোলেইভে গভর্নরের কার্যালয়ে রুশ বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০ জন। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির

মিকোলেইভের মেয়র ওলেকসান্দর সেনকেভিচ বলেন, ওই ভবনে কোনো সামরিক সদস্য সে সময় ছিলেন না। সেখানে শুধু রক্ষীরাই ছিলেন। এছাড়া বাকিরা ওই ভবনের কর্মী।

তিনি বলেন, রুশ বাহিনী হয়তো আঞ্চলিক গভর্নর ভিতালি কিমকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছেন। তবে সৌভাগ্যক্রমে সে সময় তিনি ওই ভবনে ছিলেন না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। এদিকে মঙ্গলবার (২৯ মার্চ) শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। এরদোয়ান বলেন, এই আলোচনার অগ্রগতি দুই নেতার সাক্ষাতের সুযোগ তৈরি করবে। আর সেই আলোচনা আয়োজনের জন্যও তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। বিষয়টি নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, এই সংঘাত বন্ধ করা উভয়পক্ষেরই দরকার।

এর আগে ইউক্রেনের প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছায়। আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তেমন কোনো অগ্রগতি হয়নি। তুরস্ক ন্যাটোর সদস্য হলেও রাশিয়ার সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com