1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

১৭ কেন্দ্রের কোনো ভোটাই পাননি মাহি

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.৪০ পিএম
  • ২৮০ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের ১৭টি ভোটকেন্দ্রে কোনো ভোট পাননি।

অথচ নির্বাচনী প্রচার-প্রচারণায় বেশ সাড়া ফেলেন তিনি। তবে সে তুলনায় ভোটের ফলাফলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি। ১৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৬টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ২৬২। তবে ১৩৬টি ভোটকেন্দ্রের ১৭টি ভোটকেন্দ্র থেকে কোনো ভোটই জোটেনি মাহির।

এ আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ২৬১ ভোট।

তবে মাহিয়া মাহি জানিয়েছেন, ফলাফল যা-ই হোক না কেন, তিনি তা মেনে নেবেন। সামনের দিনে এলাকায় সাধারণ মানুষের সেবা করে যাবেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়।

এ আসনে মোট ভোটার ৪৪০,২১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১৯,৬৫৩ এবং নারী ভোটার ২২০,৫৬৪ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ, আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। রোববারের ভোটে সারা দেশের ২৯৯ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী।

বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে ২৯৯ আসনে। ওই আসনটিতে পরে ভোটগ্রহণ হবে। সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোটগ্রহণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com