1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

রংপুর-৪ আসনে জয়ী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১০.৩৭ পিএম
  • ২৬৫ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট। 

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন ও পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৪৯ এবং হিজড়া ভোটার ৪ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসনের ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন টিপু মুনশি। তিনি ২০০৮ সাল থেকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com