1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর

গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৫.৩৭ পিএম
  • ২৯০ Time View

স্টাফ রিপোটারঃ গাড়ি ভাঙ্গচুর মামলায় গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে পৌর শহরের ফকিরপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছাত্রদলের সভাপতি গাড়ি ভাঙচুর মামলায় এজাহার নামীয় আসামী খন্দকার জাকারিয়া জীম তার বাসায় অবস্থান করছে। পরে পৌর শহরের ফকিরপাড়া এলাকার তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে গত ১৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে দুপুরের দিকে ঢাকা-রংপুর মহসড়কের গাইবান্ধা পলাশবাড়ির জুনদহ এলাকায় ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালায় পিকেটাররা। পরে রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় তারা।

পরে খবর পেয়ে পলাশবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইটপাটকেলের জবাবে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে পলাশবাড়ি থানা পুলিশ ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করে। সেই মামলার এজাহারে জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া জীমের নাম উল্লেখ আছে। সেই মামলা তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com