1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীরা রাষ্ট্রপতির দুটি বাস উপহার পেল

  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৫.৩১ পিএম
  • ২৭৬ Time View

নিজস্ব প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরূপ ২টি বাস উপহার দিয়েছেন।

মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে এই বাস দুটি হস্তান্তর করেন রাষ্ট্রপতি পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আরশাদ আদনান রনি।

রনি তার বক্তব্যে বলেন, বাবা এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এই প্রতিষ্ঠানই নয়, পুরো পাবনা নিয়ে তিনি ভাবছেন। পাবনার জন্য অনেক ভাবনা নিয়ে এগুচ্ছেন। পাবনা জেলাকে তিনি আধুনিক, যুগোপযোগী ও টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চান।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মাহবুব সরফরাজের সভাপতিত্বে বাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শিবজিত নাগ।

এ সময় সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, রাজনীতিবিদ ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

অনুষ্ঠান চলাকালে অতিথিবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজের হাতে বাস দুটির চাবি, কাগজপত্র ও বাস দুটি তুলে দেন। পরে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মোঃ জালাল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com