1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

নতুন এমপিওভুক্ত হলেন ১৯০৭ জন শিক্ষক-কর্মচারী

  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪, ৩.০৩ পিএম
  • ২৭৬ Time View

ডিসেম্বর মাসে এমপিওভুক্ত হয়েছেন দেশের বিভিন্ন বেসরকারি মাদরাসার ১ হাজার ৯০৭ জন শিক্ষক ও কর্মচারী। তাদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক ও ৫৫৪ জন কর্মচারী রয়েছেন। এছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন। নতুন শিক্ষকদের বেশিরভাগই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন।

শিক্ষক-কর্মচারীদের এমপিও ছাড়ের প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের পাঠানো হয়েছে বলে অধিদপ্তর সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ডিসেম্বর মাসের এমপিওর আবেদন যাচাই-বাছাই করে ১ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এমপিওভুক্তদের মধ্যে ১ হাজার ৩৫৩ জন শিক্ষক-প্রভাষক ও ৫৫৪ জন কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী রয়েছেন। এছাড়া ৬৬২ জন শিক্ষক প্রভাষক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। মাদরাসার শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া হিসেবে অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ৩৭ হাজার ৪২৩ জন শিক্ষক ও ৩৯ হাজার ৯৭৫ জন কর্মচারী এমপিও সুবিধা পাচ্ছেন। ডিসেম্বর মাসের বেতনভাতা বাবদ ৪০৯ কোটি ৯ লাখ টাকা পাবেন ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জন শিক্ষক-কর্মচারী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com