1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

কালকিনির জনসভা মঞ্চে শেখ হাসিনা

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৪.২৪ পিএম
  • ২৮৭ Time View

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা মঞ্চে যোগ দিয়েছেন তিনি। রাজনীতির ৪৩ বছরে প্রথমবারের মতো কালকিনিতে গেলেন শেখ হাসিনা।

এর আগে বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ১৯৭৫ সালে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ঘটে যাওয় নারকীয় হত্যাযজ্ঞ। এ সময় মা-বাবা, ভাই ও পরিবারের সদস্যদের কথা মনে করে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, খুনিদের আনার জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমেরিকা, কানাডা তাদের ফিরিয়ে দিচ্ছে না। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাদের ফিরিয়ে এনে হত্যাকারীদের রায় কার্যকর করব। যত বাধাই আসুক।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জিয়াউর রহমান যেমন খুনি, তার বউ খালেদা জিয়া, ছেলে তারেক রহমানও খুনি। তারা আমার বাবাসহ পরিবারকে হত্যার পর আমাকে ও আমার বোনকে এতিম করেছে। ২০০৪ সালে আমাকে হত্যার পরিকল্পনা করেছিল লন্ডনে থাকা তারেক।’

প্রধানমন্ত্রী দুঃখভরাক্রান্ত মনে বলেন, আমি ও শেখ রেহানা যখন দেশে ফিরে আসি তখন কাউকে খুঁজে পাইনি। কামাল-জামাল-রাসেলকে অনেক মনে পড়ছে, তাদের পাইনি। কিন্তু এ দেশের মানুষকে আমি পেয়েছিলাম। যাদের ভালোবাসা আমি পেয়েছি।

এরপর দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেন তিনি।

এ সময় নৌকা মার্কায় ভোট দিতে তরুণদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com