1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর সিমেন্টের বাড়তি চাহিদা মেটাতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে হাইডেলবার্গ ওয়ালটন ডিজি-টেক অধিগ্রহণে নতুন শেয়ার ছাড়বে ওয়ালটন হাই-টেক কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জাপার প্রার্থীকে শোকজ

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১২.০৩ পিএম
  • ৩৬৭ Time View

স্টাফ রিপোটারঃ নির্বাচনি প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

শুক্রবার গাইবান্ধা-২ আসনের জন্য গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের জজ শরিফুল ইসলাম (সদর) এ নোটিশ দেন। 

নোটিশে আগামীকাল রোববার বিকেল ৩টার মধ্যে লাঙল প্রতীকের ওই প্রার্থীকে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। 

গত ২৭ তারিখে স্থানীয় একটি পত্রিকায় গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী একটি নির্বাচনি পোস্টার ছাপান। সেখানে তিনি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদের দুই জনের ছবি ব্যবহার করেছেন। নিয়ম অনুযায়ী তিনি শুধু বর্তমান পার্টির চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণ বিধি ২০০৮ এর ৭ ধারায় এ কথা স্পষ্ট বলা আছে। 

তিনি আরও বলেন, এ কারণে আওয়ামী লীগের কোনো পোস্টারে শেখ হাসিনা ছাড়া কেউ বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com