1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

বিএনপির নেতা কোয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ: পুলিশের লাঠিচার্জ আহত ৭জন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ২.৫২ পিএম
  • ২৭১ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডামি প্রার্থী ও অবৈধ নির্বাচনের প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায় বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন। এসময় পুলিশের লাঠিচার্জে ৭ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার মেডিকেল মোড় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করছিলেন। বক্তব্য চলা কালীন সময়ে পুলিশের একটি দল উপস্থিত নেতা কর্মীদের লাঠিচার্জ করে। এতে বিএনপির নেতা  সাহেদুজ্জামান কোয়েল সহ ৭ জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চায়ের দোকান ও আশপাশের বাড়িতে আশ্রয় নিলে পুলিশ সেখানেও তল্লাশি চালায়। 

পুলিশের লাঠিচার্জে আহতরা হলেন,বিএনপির নেতা সাহেদুজ্জামান কোয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মানিক,নওদাবাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান, হাতীবান্ধা উপজেল স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসানুল আলম খান জুয়েল, ছাত্রদল নেতা জাহিদ মোর্শেদ বাবু, জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সবুজ,পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মিশু।

এবিষয়ে বিএনপির নেতা সাহেদুজ্জামান কোয়েল বলেন,শান্তিপূর্ণ কর্মসুচীতে পুলিশের বাধা খুবিই ন্যাক্কারজনক ঘটনা। পুলিশের লাঠিচার্জ এ আমাদের সাতজন নেতাকর্মী আহত হয়েছে। এঘটনায় তীব্র ও প্রতিবাদ জানিয়েছেন ওই বিএনপি নেতা। 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই তবে জনগনের নিরপত্তার জন্য পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বন্ধ পরিকর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com