1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

কাল পীরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৪.৪৩ পিএম
  • ২৬২ Time View

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী সফরে আগামীকাল মঙ্গলবার পীরগঞ্জ সফরে যাচ্ছেন।

এ সফরে তিনি পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাইতেই প্রধানমন্ত্রীর এ সফর।

এছাড়াও শেখ হাসিনা নিজ বাসভবন লালদীঘি ফতেহপুরে পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে স্বামীর কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম জানান, সকালে বিমানযোগে সৈয়দপুর এসে তারাগঞ্জে দলীয় প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক’র জনসভা শেষে গ্রামের বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুরে আসবেন। সেখানে স্বামীর কবর জিয়ারতের পর পরিবারের নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করে সময় কাটাবেন শেখ হাসিনা। এরপর বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দিবেন।

তিনি জানান, শেখ হাসিনাকে বরণ এবং জনসভা সফল করতে সকল প্রস্ততি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। এ জনসভায় প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল স্লোগানসহ ব্যাপক লোক সমাগম ঘটবে এবং নিকটবর্তী গাইবান্ধা, দিনাজপুর ও রংপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমন্বয়ে প্রায় ২ লক্ষাধিক মানুষের ঢল নামবে জনসভায়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন। এর আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মী সভা করেন। প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধুর আগমনে গোটা উপজেলায় সাজ সাজ রব, চলছে পোস্টারিং ও মাইকিংসহ ব্যাপক প্রচারণা।

শেখ হাসিনার জনসভা সফল করাসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বিজয়ী করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বর্ধিত সভা করেছেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী হিসেবে এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন।

শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে শনিবার রাত থেকে এসএসএফ, এনএসআই, ডিজিএফ, সেনাবাহিনী, বিডিআর, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা কর্মীরা নজরদারি চালিয়ে যাচ্ছে।

রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছায়াদত হোসেন বকুল জানান, শেখ হাসিনা সকালে বিমানযোগে সৈয়দপুর হয়ে সড়কপথে তারাগঞ্জে জনসভা করবেন। দুপুরে ফতেহপুরের জয়সদনে অবস্থানের পর বিকেল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। পরে সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকা ফিরবেন তিনি।

প্রধানমন্ত্রী’র জনসভা প্রসঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গত ১৯ নভেম্বর পীরগঞ্জের নেতা-কর্মীদের টেলিফোনে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন তিনি পীরগঞ্জে আসবেন। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখানে লাখ লাখ মানুষের আগমন ঘটবে। প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ী পীরগঞ্জসহ গোটা রংপুর বিভাগে তিনি অনেক উন্নয়ন করেছেন। বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিণত করেছেন। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com