1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গাইবান্ধায় নিজ প্রতীকে ভোট দিতে পারবেন না ৬ প্রার্থী

  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০.২৩ পিএম
  • ৩২৩ Time View

স্টাফ রিপোটারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসন থেকে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২ নারীসহ ৬ জন প্রার্থী নিজ নিজ প্রতীকে ভোট দিতে পারবেন না।

শনিবার (২৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানানো হয়। ওই ৬ প্রার্থী নির্বাচনী এলাকায় ভোটার না হওয়ায় ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

জানা যায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল্লাহ নাহিদ নিগার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রতীক ঢেঁকি। তিনি ঢাকার কাফরুল উপজেলার স্থায়ী বাসিন্দা। একইভাবে ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতীকে লড়ছেন মর্জিনা খান। তিনি মোহম্মদী হাউজিং লিমিটেড এলাকার ভোটার। এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার রবিউল ইসলাম। তিনি গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা।

এদিকে গাইবান্ধা-২ (সদর) আসনে ন্যাশনাল পিপলস পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জিয়া জামান খান। তার প্রতীক আম। তিনি ঢাকার মোহম্মদী হাউজিংএলাকার ভোটার।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোয়নপত্র জমা দিয়েছেন মফিজুল হক সরকার। তিনি ঈগল প্রতীকে লড়ছেন। তার মনোনয়নপত্রে ঠিকানা রয়েছে ঢাকার ধানমন্ডি রায়ের বাজার এলাকা।

অপরদিকে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ন্যাশনাল পিপলস পার্টি থেকে ফারুক মিয়া আম প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভোটার বলে জানা গেছে।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, ওইসব প্রার্থীরা নিজ প্রতীকে ভোট দিতে না পারলেও তার ভোটার এলাকায় গিয়ে অন্য প্রতীকে ভোট দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com