1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি জানুয়ারিতে

  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১০.১৭ পিএম
  • ৩৫৩ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে। আবেদন ও ভর্তি প্রক্রিয়া শেষে মার্চের শুরুতে ক্লাস শুরু হতে পারে। দ্রুত এ নিয়ে সভা করে চূড়ান্ত তারিখ জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, গত শিক্ষাবর্ষের মতো এবারও এসএসসি ও এইচএসসির জিপিএ এবং প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি হবে। আলাদা করে কোনো ভর্তি পরীক্ষা নেবে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি অপেক্ষমাণ তালিকা থেকেও কয়েক দফায় ভর্তি নিয়ে আসন পূরণ করবে কর্তৃপক্ষ।

শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরমধ্যে অন্যতম হলো—জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন নেওয়া শুরু করা। ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা। এরপর মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস।

উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, শিগগির এ সংক্রান্ত সভা ডাকা হবে। সেখানে চূড়ান্ত হবে তারিখ। চূড়ান্ত দিনক্ষণ হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে সারাদেশের ৮৮১টি কলেজে। এরমধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল চার লাখ ৩৬ হাজার ২৮৫টি।

অন্যদিকে গত শিক্ষাবর্ষে ডিগ্রিতে (পাস কোর্স) প্রথমবর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। দেশের এক হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়।

প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এরমধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি, আদিবাসী একটি, প্রতিবন্ধী একটি, পোষ্য কোটা তিনটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com