1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

বিমানের একবছরে ক্ষতি ১৪০০ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৪ এএম
  • ২৯৮ Time View

ডলারের বিনিময় হার বাড়ার কারণে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত এক বছরে ১৪০০ কোটি টাকা লোকসান হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে এ তথ্য জানান তিনি।

শফিউল আজিম বলেন, গত বছরও আমরা লাভে ছিলাম, এ বছরও লাভে থাকবো। তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে আগে ১ ডলারের বিপরীতে ৮৫ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ১১৬ টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। গত অর্থবছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ১৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে মুনাফা কম হলেও বিমানে লাভে থাকবে। এ মাসের শেষের দিকে এজিএম হবে, সেখানে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে।

বিমানের সিইও জানান, আমাদের একটি অপূর্ণতা যে ইউরোপে আমাদের কোন রুট নেই। তবে এই অপূর্ণতা আর বেশি দিন থাকবে না। আগামী মার্চের মধ্যে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com