1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

এনবিআরের কর কার্ড পেল এপেক্স ফুটওয়্যার

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৯.০৫ পিএম
  • ৩২৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কার্ড পেয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতা ব্যক্তি ও তাঁদের প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে কর কার্ড ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এতে বক্তব্য দেন অর্থসচিব খায়েরুজ্জামান চৌধুরী, এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রমুখ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।

অনুষ্ঠানে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, রাজস্ব খাতের সংস্কার প্রয়োজন। এই সংস্কার করতে পারলে ২০২৬ সালের মধ্যে এক কোটি প্রত্যক্ষ করদাতা পাওয়া যাবে। আগামী জুন মাসের মধ্যে এনবিআরের মধ্যমেয়াদি সংস্কার কৌশল ঠিক করা হবে।

তিনি আরও বলেন, যদি সংস্কার হয়, তাহলে আগামী তিন বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী রাজস্ব আদায় বাড়ানো সম্ভব বলে তিনি মনে করেন।

এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম করদাতাদের উদ্দেশে বলেন, আপনারা কোনো সমস্যায় পড়লে কর কর্মকর্তাদের কাছে যাবেন। তাঁরা সমস্যার সমাধান করে দেবেন। প্রতি সপ্তাহে প্রতিটি কর কমিশনারেটে গণশুনানি হয়, সেখানে অভিযোগ বা পরামর্শ থাকলে জানাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com