1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

কাতার বিশ্বকাপে জায়গা করে নিলো কানাডা

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১১.৩৪ এএম
  • ২২০ Time View
Canada-Team

তুষার-বৃষ্টি উপেক্ষা করে ৩০ হাজার দর্শকে ঠাসা টরন্টোর বিএমও স্টেডিয়াম। পুরো গ্যালারিতে উড়ছে ম্যাপল লিফ। ক্ষণে ক্ষণে গর্জন, কোরাসে গান। ম্যাচের আগে থেকেই যেন উৎসবের আবহ। সেই উপলক্ষ্য পূর্ণতা পেল মাঠের ফুটবলেও। জ্যামাইকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা।

সেই ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের পর আবারো ২০২২ কাতার বিশ্বকাপে দেখা যাবে তাদের। ১৯৮৬ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তিন ম্যাচে হেরে এবং কোনো গোল না করে বিদায় নেওয়ার পর আর বিশ্ব আসরে পা রাখা হয়নি কানাডার।

৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল রোববার রাতে। মেক্সিকো, যুক্তরাষ্ট্রের মতো দলকে পেছনে ফেলে এক ম্যাচ হাতে রেখেই কনকাকাফ অঞ্চল থেকে সবার আগে কাতারের টিকিট কাটল কানাডা। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। সমান ২৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পথে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোও।

এ অঞ্চল থেকে তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। চতুর্থ দলকে খেলতে হবে প্লে-অফ। শেষ রাউন্ডের আগে ২২ পয়েন্ট নিয়ে চারে কোস্টারিকা। গত পরশু রাতে জিতেছে শীর্ষ চার দলই। ক্রিস্টিয়ান পুলিসিকের হ্যাটট্রিকে পানামাকে ৫-১ গোলে উড়িয়ে দেয় যক্তরাষ্ট্র, হন্ডুরাসকে ১-০ গোলে হারায় মেক্সিকো।

আগের ম্যাচে কোস্টারিকার মাঠে না হারলে কানাডার অপেক্ষার অবসান হতো তখনই। কানাডার কোচ জন হার্ডম্যান অবশ্য ঘরের মাঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় বেশি খুশি।

তিনি বলেন, আমার এত ভালো লাগছে যে কোস্টারিকায় সেদিন জিতিনি! আমি জানি, কেন ফুটবল ঈশ্বর সেদিন আমাদের গোল করতে দেননি। ঘরের মাঠে উৎসবের আবহে এটা এভাবেই হওয়ার কথা ছিল। এই রাতের জন্যই ছিল অপেক্ষা। আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি, এখন আমরা স্বীকৃত ফুটবল শক্তি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com