1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

নিট পোশাক রফতানিতে শীর্ষে বাংলাদেশ

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০.১১ পিএম
  • ৩০৮ Time View

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রফতানিতে চীনকে টপকে শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ।

সোমবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ)।

এতে বলা হয়, ৯ মাসে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক আমদানি করেছে। তালিকায় এরপরেই রয়েছে চীন। জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানিতে ডলারের মূল্য এবং ওজন (কিলোগ্রাম) উভয় ক্ষেত্রেই অন্য যেকোনো দেশের শেয়ারকে ছাড়িয়ে গেছে।

চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ থেকে ইইউর নিটওয়্যার আমদানির পরিমাণ ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলার। আর চীন থেকে আমদানি হয়েছে ৮ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার।

এদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে ওজনের দিক থেকে ইইউ বাংলাদেশ থেকে পোশাক আমদানি করেছে ৫৭১ মিলিয়ন কেজিএস। আর চীন থেকে আমদানি হয়েছে ৪৪২ মিলিয়ন কেজিএস।

বিজিএমইএ জানায়, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান কয়েক বছর ধরে শক্তিশালী হওয়ার কারণে ২০২৩ সালে বাজারটিতে নিটওয়্যার সেক্টরের জন্য একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক স্থাপন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com