1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

‘ট্রাক’ নির্বাচনী প্রতীক পেয়েছেন মাহি

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১.১৫ এএম
  • ৩১২ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। এতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ট্রাক’।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কার্যালয়ে তাকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। 

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে ক্ষমা চান মাহিয়া মাহি।

এসময় মাহিয়া মাহি বলেন, প্রতীক বরাদ্দের আগে ভুলবশত প্রচারণা চালানো হয়েছে। তাই জবাবদিহিতার জায়গা থেকে আদালতে এসেছি। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আমি বদ্ধপরিকর। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব। 

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১৭ ডিসেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ।

প্রচার-প্রচারণা চালিয়ে নিজের ফেসবুকে সেই ছবি পোস্ট করায় মাহিয়া মাহি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ছিল। তাই ব্যাখ্যা প্রদানের জন্য তাকে সশরীরে হাজির হবার নির্দেশ দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com