1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি

  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১১.৩১ এএম
  • ২৩৮ Time View

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাকের পার্টি।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার সব কটি আসনের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের চিঠি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জমা দিতে শুরু করেছেন।

জাকের পার্টি জানায়, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আশঙ্কা থেকে দলীয়প্রধান মোস্তফা আমীর ফয়সলের সিদ্ধান্তেই প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। তারা আসন ভাগাভাগির এই নির্বাচনে অংশ নেবে না। 

১৯৮৯ সালের ১৪ অক্টোবর আটরশির প্রয়াত পীর মাওলানা মোহাম্মদ হাসমত উল্লাহর হাত ধরে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়। দলটির বর্তমান চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।

গোলাপ ফুল প্রতীকের দলটি ১৯৯৬ ও ২০১৪ সালের জাতীয় নির্বাচন বয়কট করা ছাড়া বাকি পাঁচটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। যদিও কোনও নির্বাচনেই দলের কোনও প্রার্থী একটি আসনেও জয়লাভ করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com