1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

হরতাল ডেকেছে জামায়াতও

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৯.৩৪ পিএম
  • ২৯০ Time View

বিএনপির মতো সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যাকারী সরকারের একদলীয় নির্বাচন ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ, নিম্ন আদালতে বিচারের নামে প্রহসন ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ১৮ ডিসেম্বর সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অপর এক বিবৃতিতে মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘জনবিচ্ছিন্ন জালিম সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির জন্য গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। ক্ষমতালোভী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজ দেশে নাগরিকদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। মানুষের ভাত ও ভোটের অধিকার নেই। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না। মানবতা আজ ভূলুণ্ঠিত। এমতাবস্থায় দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জামায়াতসহ বিরোধীদলগুলো গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে।

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে স্বৈরাচারী সরকারের ভীত নড়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ কঠোর হস্তে দমনের যে হুঙ্কার দিয়েছেন, তা সংবিধান ও গণতন্ত্রবিরোধী। এই ঘোষণা দিয়ে তিনি মূলত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

মাওলানা মাছুম দাবি করেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ পূর্বপরিকল্পিতভাবে একজোট হয়ে রাজধানীর মিরপুরে ছাত্রশিবিরের শান্তিপূর্ণ বিজয় র‌্যালিতে ন্যক্কারজনকভাবে হামলা চালিয়েছে এবং পুলিশ ১১ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এই হামলার মাধ্যমে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং বিজয় দিবসের মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে। গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তি দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com