1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গণঅভ্যুত্থান ঘটিয়ে জনগণ স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র ফিরিয়ে আনবে

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৫.৪২ পিএম
  • ২৭৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৬ই ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস উপলক্ষে সেগুনবাগিচা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে নাগরিক মঞ্চের উদ্যোগে স্বৈরতন্ত্র নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক শ্লোগানে অবৈধ তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নাগরিক মঞ্চের সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম হলেও জনগণ স্বাধীনতার সুফল হতে বঞ্চিত। আধিপত্যবাদী গোষ্ঠীর পরিকল্পিত ফর্মুলায় আমাদের শিক্ষা সংস্কৃতি বিচার ব্যবস্থা ব্যবসা—বাণিজ্য অর্থনীতি সহ গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার ফলে আঞ্চলিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, দেশ গভীর সংকটে নিপতিত হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছ। স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে দেশের জাতীয় নিরাপত্তা সহ দেশের জলাঞ্জলি দিতে কুণ্ঠাবোধ করছে না। এমন অবস্থায় দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে সকল বিরোধী রাজনৈতিক দল গুলোকে এক মঞ্চে এসে জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতান্ত্রিক সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, দেশ রক্ষা আন্দোলনের চেয়ারম্যান সানোয়ার হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মুফাসসের অধ্যাপক বাজলুর রহমান আমিনি, গণতান্ত্রিক ঐক্যের চেয়ারম্যান রফিকুল ইসলাম আসাদ, ইসলামী সমাজতান্ত্রিক পার্টি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ইসলামী জনতা পার্টি চেয়ারম্যান শেখ ওসমান গনি বেলাল, বাংলাদেশ  গ্রীন পার্টি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, নাগরিক মঞ্চের নেতা শওকত হোসেন, কমর উদ্দিন লিটন, দেশপ্রেমিক নাগরিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আলতাব হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com