1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কোনো আসনের প্রার্থী প্রত্যাহার করবে না জাপা

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ২.৪২ পিএম
  • ২৭৯ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নিয়ে নয় কৌশল নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, একটি সিটের প্রার্থীও তারা প্রত্যাহার করবে না।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন চুন্নু।

নির্বাচন থেকে বিরত থাকতে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে হুমকি দেয়া হয়েছে অভিযোগ করে মহাসচিব বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিজেও অনেকবার হুমকি পেয়েছেন জানিয়ে চুন্নু বলেন, আমার ফোনেও অনেক হুমকি আসে। আই ডোন্ট কেয়ার, কিন্তু জিডি করার প্রয়োজন বোধ করিনি। আমি মুক্তিযুদ্ধ করেছি। এ ভয়ে ভীত না।

ক্ষমতাসীন দলের সঙ্গে শুধু একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়নি জানিয়ে জাপা মহাসচিব বলেন, চরম বিরোধী দল হলেও অনেক সময় আসনের জন্য ছাড় দেয়া হয়। সম্মানের জায়গা থেকে। তেমনিভাবে ছাড় চাওয়া হচ্ছে। আসন থেকে প্রার্থী প্রত্যাহারের সব কৌশল তো সামনে আনা যায় না। তবে আগামীকাল আরও তথ্য খোলাসা করা হবে।

আওয়ামী লীগরে সঙ্গে ২৬টি আসনে সমঝোতার বিষয়ে প্রশ্ন করা হলে চুন্নু বলেন, যে সাংবাদিক সংখ্যাটা উল্লেখ করেছেন তার থেকে নিশ্চয়ই আমি সংখ্যাটা বেশি জানব। কিন্তু সেটা তো না। গতকালকের মিটিংয়ের সময় ভেতরে তো কোনো সাংবাদিক ছিলেন না। তবে আগামীকাল আরও তথ্য খোলাসা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com