1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৯.৪৫ পিএম
  • ২৬৪ Time View

বিশ্ব অর্থনীতি গবেষণার অন্যতম প্রতিষ্ঠান ‘মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’ ২০২৪ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বিষয়ক ‘ইকোনমিক আউটলুক: ব্যালেন্সিং প্রাইসিশ অ্যান্ড প্রিওরিটিজ’ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলছে, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের প্রত্যাশিত জিডিপি হার হবে ৬ দশমিক ৩ শতাংশ, যা দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ হবে। সবচেয়ে এগিয়ে ভারতের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ।

মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট’র রিপোর্ট অনুসারে, ২০২৪ সালে একটি নতুন অধ্যায় উন্মোচিত হবে। ২০২৪ সালে বেশিরভাগ অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ কমিয়ে ফেলতে সক্ষম হবে। ফলে বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির হার (মূল্যস্ফীতি) ২০২৩ সালে ৬ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ৪ দশমিক ৯ শতাংশ হবে। এর ফলে ভোক্তাদের ব্যয় সক্ষমতা বা ক্রয়ক্ষমতা বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী বছর বাংলাদেশের ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়াবে ৭ দশমিক ৩ শতাংশ, যা ৪৮টি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আর সর্বোচ্চ মূল্যস্ফীতি হবে আর্জেন্টিনার (১৫৬ দশমিক ৯ শতাংশ), দ্বিতীয় সর্বোচ্চ তুরস্ক (৫৩ দশমিক ৩ শতাংশ), তৃতীয় সর্বোচ্চ মিসর (২৪ দশমিক ৯ শতাংশ) এবং পঞ্চম সর্বোচ্চ শ্রীলঙ্কার (৬ দশমিক ৯ শতাংশ)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com