শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকে এগারো দফায় অবরোধের শেষ দিনে রাজধানীর শাহবাগে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার বলেন, শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছিল বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো। আজ বুধবার এ অবরোধ শেষ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS