1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

মেট্রোরেলের ঢাবি ও বিজয় সরণি স্টেশন চালু

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১১.০৯ এএম
  • ২৫১ Time View

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই এ দুটি স্টেশনে যাত্রী ওঠানামা করছেন।

ডিএমটিসিএলের ম্যানেজার প্রকৌশলী মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকাল থেকেই মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়েছে। অন্যান্য স্টেশনের মতোই যাত্রীরা সকাল থেকেই স্টেশন দুটি ব্যবহার করতে পারছেন। তবে মেট্রোরেল চলাচলের সময় কিন্তু বৃদ্ধি করা হয়নি।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে উদ্বোধনের ফলে শিক্ষার্থীদের জন্য যাতায়াতে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শিক্ষার্থীরা খুব সহজে ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারছেন। এটি সবচেয়ে বেশি কার্যকর হয়েছে উত্তরা ও মিরপুর এলাকার শিক্ষার্থীদের জন্য। বাকিরা ফার্মগেট স্টেশন থেকে ট্রেনে চড়ে অনায়াসে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবেন। অন্যদিকে মতিঝিল থেকেও আসা যাবে বিশ্ববিদ্যালয়ে। এছাড়া মেট্রোরেল ব্যবহার করে বিজয় সরণির স্টেশনেও যাত্রীরা চলাচল করতে পারবেন।

মেট্রোরেলের পথটির নাম দেওয়া হয়েছে এমআরটি লাইন-৬। ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই পথে ১৭টি স্টেশন হবে। এরই মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল স্টেশন চালু হয়েছে। এখন শুধু ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বাংলাদেশ সচিবালয় ও কমলাপুর স্টেশন বাকি। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল পথ নির্মাণ এখনো বাস্তবায়ন হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com