1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

বঙ্গবন্ধুর সমাধিস্থলে মাহির শ্রদ্ধা

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ২৬০ Time View

অবশেষে মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না তার।

এদিকে সোমবার (১১ ডিসেম্বর) মনোনয়ন বৈধ ঘোষণার পরেই মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ‘অগ্নি’খ্যাত এই চিত্রনায়িকা। এরই মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করলেন মাহি।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে তিনি লিখেছেন, ‌‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সকলের কাছে আমার জন্য দোয়া চাই আমি যেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এর আগে সোমবার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর মাহি বলেন, এবারে নির্বাচনে আমার আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কারণ সেখানে আমার জনপ্রিয়তা অনেক বেশি। এলাকার লোকজনই আমাকে জোর করে বলেছেন, না আপনাকে নির্বাচন করতে হবে। কারণ তারা জানে আমি একজন মাঝি, যদিও আমি নৌকা পাইনি এখনো। তারা আমাকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। তারা চায় আমি বিপুল ভোটের মাধ্যমে জিতে নৌকার মাঝি হই। তারা আমাকে খুব করে চায়।

তিনি আরও বলেন, মাঠে চাপ তো অবশ্যই আছে। কারণ কে চাইবে হেরে যেতে। আমরা কখনো হাঁটতে পছন্দ করিনা এবং চাইও না। আমি সেই জায়গাটা ধরে রাখতে চেষ্টা করব। কারণ আমি বরাবরই যোদ্ধা। যুদ্ধ করেই আসলে জিতব। আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নির্বাচনটা হবে। রাজশাহী-১ আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এবং আমি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হব।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানাবাড়ির আসনে (রাজশাহী-১) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com