1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্বতন্ত্র প্রার্থীদের সতর্ক করলেন ওবায়দুল কাদের

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬.০৯ পিএম
  • ২৫৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের বর্তমান ও সাবেক নেতাদের সতর্ক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দেয়া হয়েছে। কিন্তু বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দল সহ্য করবে না।

সোমবার (১১ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মনোনয়ন বাঞ্চিতদের সভানেত্রী শেখ হাসিনা সময়মতো মূল্যায়ন করবেন জানিয়ে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন করা দলের অঙ্গীকার। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পরাজয় মানে না। অবশ্যই নৌকার বিজয় হবে। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, সারা বিশ্বে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। ২০০৯ সালের আগে নির্বাচন কমিশন স্বাধীন ছিল না। যারা আইন, সংবিধান মানে না নির্বাচন নিয়ে তারা কী মন্তব্য করল তা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নাই।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, হামলা করলে মামলা হবে। মামলা হলে গ্রেফতার হবে। হামলা আওয়ামী লীগ নয় বিএনপি করে।

জোটে আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছুর সমাধান হবে। এখনো শরীক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com