1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১০ ডিসেম্বর আ.লীগকে সমাবেশের অনুমতি দেয়নি ইসি

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১০.৪৮ এএম
  • ২৭৮ Time View

আগামী ১০ ডিসেম্বর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে নির্বাচন কমিশন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ঘোষিত সমাবেশ করার অনুমতি দেয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট সংলগ্ন তার কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এদিন আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করবো- এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামে শোডাউন হওয়ার আশঙ্কা করছে নির্বাচন কমিশন। যে কারণে ১০ ডিসেম্বর আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করবো। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনি বিধির বাইরে আমরা যেতে চাই না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে শেখ হাসিনার সংগ্রাম বৃথা যাবে না। এ দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয়, জটিল পথ। সাম্প্রদায়িক, জঙ্গিবাদ, অপশক্তি কখনো গণতন্ত্রকে সমর্থন করে না।

বিএনপিকে লক্ষ্য করে তিনি আরও বলেন, যারা নির্বাচন বয়কট করছে, অবরোধ-হরতাল ডাকছে তারা গণতন্ত্রের শক্তি নয়।

এর আগে ২ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে (১০ ডিসেম্বর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিকাল ৩টায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। পরদিন রবিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দলের সমাবেশ করতে অনুমতি নিতে হবে। ওই দিনই সমাবেশের অনুমতি চেয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com