1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

আরো এক রুশ জেনারেল নিহত

  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৪.৫৩ পিএম
  • ১৮৬ Time View
Russia-War

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের কাছে আরও এক রুশ জেনারেল নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ইউক্রেনের যুদ্ধে মোট সাতজন সিনিয়র রুশ জেনারেল নিহত হলেন। খবর বিবিসির।

মারা যাওয়া জেনারেলের নাম ইয়াকভ রেজানৎসেভ।ইউক্রেনের বিভিন্ন প্রান্তে যুদ্ধ অব্যাহত হয়েছে। ইউক্রেনীয় সেনারা কয়েকটি শহরকে রুশ দখলমুক্ত করার জন্য লড়াই করছে। অন্যদিকে উত্তর দিকে একটি শহরে রুশ সেনা প্রবেশ করেছে। উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের গভর্নর বলছেন, সেখানে রুশ বাহিনীর ওপর ইউক্রেনের সেনারা আক্রমণ চালিয়েছে।

সুমি গভর্নর দিমিত্রি জিভিটস্কি জানান, সেখানে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনীয়রা শিগগিরই বেশ কয়েকটি শহর রুশ দখলমুক্ত করে নেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে দক্ষিণের খারকিভ অঞ্চলের গভর্নর বলছেন, ইউক্রেনীয় সেনারা মালা রোহান অঞ্চলের কয়েকটি শহর ও গ্রাম পুনর্দখল করেছে এবং ইজিয়াম শহরের চারদিকে তাদের রক্ষণাত্মক অবস্থানগুলো ধরে রেখেছে।

রাজধানী কিয়েভে সোমবার সকাল পর্যন্ত আরও ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। অনেক সময় রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযান চালানোর সুবিধার জন্য এসব কারফিউ জারি করা হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, এক মাস আগে সে দেশে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩৬ শিশু নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com