1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Title :
সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের অনুমতি আগস্টে রেমিট্যান্স এল ২৯৬ কোটি ডলার, প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩.১৪ শতাংশ দল শক্তিশালী তো সরকার শক্তিশালী: কুমিল্লায় পূর্তমন্ত্রী কালিয়ায় উপজেলা ভূমি অফিসের কর্মচারীর মাসুমের  বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫%

আসছে ঘূর্ণিঝড় মিগজাউম

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০.৩৭ এএম
  • ২৩২ Time View

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব না যেতেই আরেক লঘুচাপ সৃষ্টির খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৯ নভেম্বর এই লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মিগজাউম। এর নাম দিয়েছে মিয়ানমার। আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা বলছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশে আঘাত হানার শঙ্কা প্রবল।

বুধবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। যা ঘনীভূত হয়ে আগামী তিন দিনে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশে আঘাত হানবে কি না, তা ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে লঘুচাপটি আগামী ২৬ নভেম্বর সৃষ্টি হতে পারে। যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিগজাউম সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ।

জানা গেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকায় আগামী শনিবার থেকে দেশের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। আবার ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সারা দেশে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা ছিল। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবার আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সব জেলায় মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপর কুয়াশার আধিক্য থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com