1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

স্কুলে ভর্তির লটারি পিছিয়ে ২৮ নভেম্বর

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১০.২১ পিএম
  • ৪০৭৬ Time View

 সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ নভেম্বরের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারিত হওয়ায় লটারির কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এরই মধ্যে টেকনিক্যাল সহায়তা দেওয়া প্রতিষ্ঠান টেলিটককে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ চিঠিতে সই করেন। ওই চিঠিতে ২৮ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির প্রস্তুতি নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর, মঙ্গলবার সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের আবেদনকৃত শিক্ষার্থীদের অনলাইন লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। ধার্যকৃত তারিখ অনুযায়ী লটারি অনুষ্ঠানের ভেন্যু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্ধারণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা আয়োজন সংক্রান্ত প্রস্তুতি বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাউশির ভর্তি কমিটি সূত্র জানায়, এবার স্কুলগুলোতে মোট শূন্য আসন রয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৪টি। এরমধ্যে সরকারি স্কুলে শূন্য আসন ১ লাখ ১৮ হাজার ১০১টি। এর বিপরীতে আবেদন করেছে ৫ লাখ ৬৩ হাজার ১৩ জন। অর্থাৎ সরকারি স্কুলে শূন্য আসনের প্রায় পাঁচগুণ বেশি আবেদন জমা পড়েছে।

অন্যদিকে বেসরকারি স্কুলে শিক্ষার্থী সংকট দেখা গেছে। সারাদেশের বেসরকারি স্কুলে শূন্য আসন সংখ্যা ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি। এর বিপরীতে আবেদন করেছে মাত্র ৩ লাখ ১০ হাজার ৭৭৯ শিক্ষার্থী। অর্থাৎ বেসরকারি স্কুলে এবারও প্রায় ৭ লাখ আসন শূন্য থাকবে।

গত ২৪ অক্টোবর ঢাকা মহানগরসহ দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com