1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের অনুমতি আগস্টে রেমিট্যান্স এল ২৯৬ কোটি ডলার, প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩.১৪ শতাংশ দল শক্তিশালী তো সরকার শক্তিশালী: কুমিল্লায় পূর্তমন্ত্রী কালিয়ায় উপজেলা ভূমি অফিসের কর্মচারীর মাসুমের  বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫%

বিনিয়োগের জন্য বাংলাদেশ রাইট লোকেশন

  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৫.১২ পিএম
  • ২৫২ Time View

বিনিয়োগের জন্য বাংলাদেশ সব দিক থেকে রাইট লোকেশন। বাংলাদেশকে আপনারা প্রাইম লোকেশন হিসেবে নেন বলে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, আমাদের কোয়ালিফাইড ওয়ার্কফোর্স আছে। আমাদের ১০০টির বেশি ইকোনমিক জোন হচ্ছে।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বিনিয়োগকারী বিদেশিদের সংগঠন এফআইসিসি’র ৬০ বছর পূর্তি ও ইনিভেস্টমেন্ট এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। একটা দেশ যেখানে ক্ষুদা থাকবে না, দারিদ্র্য থাকবে না, জনগণ শিক্ষিত হবে। কিন্তু, তাকে তা করতে দিলো না। তিনি কাজ শুরুও করেছিলেন। কিন্তু, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের পরাজিত শক্তির হাতে তিনি নির্মমভাবে নিহত হন। তার সেই দায়িত্ব কাঁধে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্ন আর সাহসের এক মেলবন্ধনের নাম শেখ হাসিনা।

টিপু মুনশি বলেন, আমি উত্তরবঙ্গের মানুষ। বছর কয়েক আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার এদিকে তিনি গ্যাস দিবেন। তিনি গ্যাসও দিয়েছেন। আমি বলব তিনি পজিটিভ আছেন। বিদেশি বিনিয়োগকারীদের আমি বলব উত্তরবঙ্গ হচ্ছে আমাদের শস্যভাণ্ডার। আপনাদের আমি অনুরোধ করব এগ্রো প্রসেসিং এর জন্য উত্তরবঙ্গকে বেছে নিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাপতিত্ব করেন এফআইসিসি’র সভাপতি নাসির এজাজ বিজয়। এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও দেশি-বিদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com