1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২.৪০ পিএম
  • ২৬৭ Time View

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে আট জেলে নিখোঁজ হয়েছেন। তাদের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

শনিবার (১৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি বলেন, ‘ডুবে যাওয়া ওই ট্রলারে ১২ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৪ জেলেকে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পটুয়াখালীর মহিপুরে নিয়ে গেছেন অন্য জেলেরা। বাকি জেলেদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

এ দিকে নিখোঁজ আট জেলার মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম আবুল কালাম কালু। তিনি পাথরঘাটা উপজেলার বড় টেংরা গ্রামে।

তার মেয়ে ফাতিমা রিমু জানান, চারদিন আগে পাথরঘাটা উপজেলার হাজির খাল এলাকার রহিম খলিফার ট্রলারে মাছ শিকার করতে সাগরে যান তার বাবা। গতকাল ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘বরগুনার অনেক জেলের সন্ধান এখন পর্যন্ত পাইনি। তবে তাদের সবাই যে ট্রলার ডুবির শিকার হয়েছেন বিষয়টি এমন নয়। অনেকে সুন্দরবনের গভীরে আশ্রয় নিয়েছেন। তাই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না। তাই সঠিকভাবে এই মুহূর্তে নিখোঁজ জেলের পরিসংখ্যান বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় প্রশাসনসহ কোস্ট গার্ডের সঙ্গে কথা বলেছি। নিখোঁজ ও যোগাযোগ বিচ্ছিন্ন জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com