1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের অনুমতি আগস্টে রেমিট্যান্স এল ২৯৬ কোটি ডলার, প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩.১৪ শতাংশ দল শক্তিশালী তো সরকার শক্তিশালী: কুমিল্লায় পূর্তমন্ত্রী কালিয়ায় উপজেলা ভূমি অফিসের কর্মচারীর মাসুমের  বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫%

৩৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১১.১৪ এএম
  • ২৫০ Time View

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রি করার জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল ও ২৭ হাজার টন মসুর ডাল কেনা হচ্ছে। এ জন্য ব্যয় হবে ৩৪৫ কোটি টাকা। এর মধ্যে মসুর ডাল কিনতে ২৬৭ কোটি ৭২ লাখ ও সয়াবিন তেলের জন্য ৭৭ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে সরকারের।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বুধবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি পণ্য কিনতে চারটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

ক্রয় কমিটিতে নির্ধারিত ছিল তেল–ডালের দুটি প্রস্তাব। পাশাপাশি আরও দুটি ডাল কেনার প্রস্তাব টেবিলে উপস্থাপিত হয় এবং সব প্রস্তাবই অনুমোদিত হয় বলে জানান সাঈদ মাহবুব খান।

একটি প্রস্তাবে ১১ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ১০০ টাকা কেজি দরে এ ডাল কেনায় খরচ হবে ১১০ কোটি টাকা, যা সরবরাহ করবে গ্লোবাল করপোরেশন ঢাকা ট্রেডিং।

তুরস্ক থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ১০২ টাকা ১৩ পয়সা কেজি দরে এ ডাল কিনতে খরচ হবে ৯৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। আরও ৬ হাজার টন মসুর ডাল কেনার আলাদা একটি প্রস্তাব অনুমোদিত হয়। এম এস রয় ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তা কেনা হবে ৬০ কোটি ৫৯ লাখ টাকায়।

দেশের বাজারে মোটা দানা, মাঝারি দানা ও ছোট দানা—এ তিন ধরনের মসুর ডাল পাওয়া যায়। টিসিবির বাজারদরের তথ্য অনুযায়ী আজ বাজারে মোটা দানার মসুর ডাল ১০৫ থেকে ১১০ টাকা, মাঝারি দানা ১২০ থেকে ১২৫ ও ছোট দানা ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে।

এদিকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, তা আনা হবে বেসরকারি কোম্পানি সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে।

টিসিবির তথ্য অনুযায়ী আজ ঢাকার বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫০ থেকে ১৫৫ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৩০ থেকে ১৬৮ টাকা দরে কেনাবেচা হচ্ছে।

সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি দিয়ে টিসিবি সয়াবিন তেল ১০০ টাকা লিটার এবং মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com