1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বরিশাল নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি হয়েছেন যুবলীগ নেতা অসীম

  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৫.০৬ পিএম
  • ৩১৪ Time View

স্টাফ রিপোর্টার: বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল কমিটির সভাপতি পদ পেতে যাচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য অসীম দেওয়ান। রোববার (১২ নভেম্বর) বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পরিবর্তে অসীম দেওয়ানকে সভাপতি করা হয়। তিনি বরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর খোকন সেরনিয়াবাত এর সমর্থক।

সভাপতি পদে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তিনি বলেন, আফতাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নবনির্বাচিত মেয়রের নেতৃত্ব অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে মালিকেরা অনাস্থা দেন। পরে যুবলীগ নেতা অসীম দেওয়ানকে সভাপতি করা হয়েছে। 

সূত্র জানায়,  নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে আফতাব হোসেনের বিরুদ্ধে। পূর্বে প্রকাশ্যে বাস টার্মিনাল এলাকায় পুলিশ পিটিয়ে হিরো হয়েছিলেন তিনি। তার সন্ত্রাসী হামলায় রাষ্ট্রীয় উদ্যােগে আহত পুলিশ সদস্যকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেয়া হয়েছিল।   সন্ত্রাসী হামলাসহ নানা অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে আফতাব হোসেনের বিরুদ্ধে। সভাপতি পদে নেতৃত্ব পরিবর্তনের খবর ছড়িয়ে পড়া মাত্রই  শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। 

সম্প্রতি ক’দিন ধরে টার্মিনাল এলাকায় নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন চলছিল। রোববার মালিক সমিতির সভায় সভাপতি আফতাব হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানানো হয়। একই সভায় অসীম দেওয়ানকে সভাপতি মনোনীত করা হয়েছে। বিদায়ী সভাপতি আফতাব হোসেন মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি। সিটি নির্বাচনের প্রচার চলাকালে গত ২০ মে বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ গ্রুপকে হটিয়ে আফতাব হোসেন টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। এছাড়া, গত ঈদুল আজহায় নবনির্বাচিত মেয়রের নাম ভাঙিয়ে প্রতিটি বাস থেকে ৪০০ টাকা করে চাঁদা তোলেন আফতাব হোসেন। এ নিয়ে শ্রম আদালতে মামলাও হয়েছে। এতে ক্ষুব্ধ হন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের, এরপর থেকে আফতাব হোসেনকে অপসারণের তৎপরতা শুরু হয়।

অসীম দেওয়ান বাস মালিক গ্রুপের সভাপতি হওয়ার বিষয়ে এই মূহুর্তে কথা বলতে অসম্মতি প্রকাশ করেছেন। অপরদিকে শ্রমিক নেতা আফতাব হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com