বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে ২০২৫ সালের সাফল্য পর্যালোচনা ও আগামীর কৌশল নির্ধারণ নির্বাচনী নিরাপত্তায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক কড়াইল বস্তিতে উঁচু দালান নির্মাণের ঘোষণা তারেক রহমানের দেশ ছেড়ে পালাতে হয়—এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না: তথ্য উপদেষ্টা বাসর রাতে ‘কনে বদল’ অভিযোগ, ঠাকুরগাঁওয়ে বিয়ের আনন্দ গড়াল আদালতে ২৩ বছর পর নোয়াখালী সফরে তারেক রহমান, সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি গার্মেন্টস অ্যান্ড বায়িং হাউস এসোসিয়েশন সংগঠনের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বায়ার্স কাউন্সিল মো. নজরুল ইসলাম নান্টু’র বহিষ্কারাদেশ সাতক্ষীরার শ্রীরামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ঈদে মেরাজ শরিফ উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নেত্রকোনায় যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

নেত্রকোনোয় কেন্দুয়ায় গভীর রাতে টার্মিনালে একটি দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে পৌরসভার কমলপুর এলাকার বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দুয়া থেকে চট্টগ্রামগামী হিরন এন্টারপ্রাইজের ওই যাত্রীবাহী বাসটি বুধবার টার্মিনালে রাখা ছিল। রাত পৌনে ৩টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ পুড়ে যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান। তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রণ করেছে। বিষয়টির তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS