1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬

স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে সৌদি আরবের জেদ্দায় রেমিটেন্স বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪.৫৩ পিএম
  • ২৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শরি‘আহ্ ভিত্তিক স্ট‍্যান্ডার্ড ব‍্যাংকের উদ্যোগে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের অংশগ্রহণে ৩০ অক্টোবর ২০২৩ তারিখে রেমিটেন্স বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ব‍্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোঃ মোহন মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন স্ট‍্যান্ডার্ড ব‍্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান।

অনলাইনে সংযুক্ত থেকে সভায় আরো বক্তব্য রাখেন ব‍্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান ও চিফ রেমিটেন্স অফিসার মোঃ মোশাররফ হোসাইন।

প্রবাসী ব্যবসায়ী আনোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংলিশ স্কুলের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত সিআইপি, ইউসুফ বিন রফিক এবং মোঃ হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সকলের প্রতি আহŸান জানান। তিনি এক্ষেত্রে স্ট‍্যান্ডার্ড ব‍্যাংকের প‍ক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার আশ^াস দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com