1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

সারাবিশ্বের মুসলিমদের জন্য ওমরাহ গাইড নিয়ে এলো ইমো

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ৩০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বজুড়ে মুসলমানদের জন্য পবিত্র ওমরাহের প্রক্রিয়াকে সহজভাবে তুলে ধরতে এ মাসের শুরুতে অ্যাপের মধ্যে ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। বিস্তৃত সাব-ফিচার সহ ইমোর নতুন এ উদ্যোগ বিভিন্ন ধরনের টিপস, অবস্থান-ভিত্তিক সেবা ও যোগাযোগের সুবিধাসহ আরও নানান তথ্যের মধ্য দিয়ে ওমরাহ যাত্রীদের সহায়তা করবে।  

গরমের সময় ওমরাহ করার ক্ষেত্রে বয়স্ক ওমরাহযাত্রীরা কখনও কখনও অসুস্থতা বা অস্বস্তিতে পড়তে পারেন। পাশাপাশি, যারা প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছেন, এমনকি নিয়মিত ওমরাহ যাত্রীরাও মাঝে মাঝে ওমরাহের কোনো কোনো প্রক্রিয়া ভুলে যেতে পারেন। আর তাই নির্বিঘ্নে ও সঠিকভাবে মক্কায় ওমরাহ পালন করার সমাধান হিসেবে মুসলিমদের জন্য ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে ইমো। এতে বিস্তারিত ওমরাহ টিপসের সাথে রয়েছে ওমরাহ পালনের পুরো প্রক্রিয়ার ধারাবাহিক ব্যাখ্যা। পাশাপাশি, স্পষ্ট নির্দেশনা দেয়ার জন্য স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে ওমরাহ পালনের জায়গাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। নিরাপদ ওমরাহ নিশ্চিতে এই ফিচারটির মাধ্যমে নভেম্বরের শুরু থেকে যাত্রীরা তাদের প্রিয়জনের সাথে লোকেশন শেয়ার করার সুযোগ পাবেন। এছাড়াও, ওমরাহ যাত্রীদের যেন বাসায় তাদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগের ক্ষেত্রে কোনো অসুবিধা পোহাতে না হয়, সেজন্য একদম দুর্বল নেটওয়ার্কের মধ্যেও বিভিন্ন দেশে মানসম্মত যোগাযোগের সুবিধা নিয়ে এসেছে ইমো। আর এতে করে পবিত্র এই সময়ে ওমরাহ যাত্রীরা সকলের সাথে যোগাযোগ বজায় রাখার সুযোগ পাবেন।

ওমরাহ গাইড ফিচারটির মধ্যে রয়েছে ওমরাহ স্মার্ট অ্যাসিসটেন্ট, ওমরাহের ব্যাখ্যা, ধারাবাহিকভাবে ওমরাহের অবস্থান নির্দেশিকা ও পরিবারের সাথে লোকেশন শেয়ারের সুযোগ। পাশাপাশি, একদম বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা একদিকে তাদের ডেটা বাঁচাবে, আবার অন্যদিকে দুর্বল নেটওয়ার্কের এলাকা থেকেও আন্তর্জাতিক কল সুবিধা উপভোগের সুযোগ করে দিবে। এই ফিচারটি ব্যবহার করতে হলে ইমো অ্যাপের মধ্যে ওমরাহ সার্ভিস চ্যানেল খুঁজে বের করতে হবে এবং সেখানে থেকে ক্লিক করে ওমরাহ গাইডে ঢুকতে হবে। ওমরাহ গাইডে ঢোকার পর সেখানে একদম ওপরে ওমরাহের মানচিত্র দেখা যাবে, একইভাবে ওমরাহের করণীয়গুলো নিচে দেখা যাবে।

এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ওমরাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রীতি। পবিত্র এই রীতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের মুসলিম ব্যবহারকারীদের সহায়তা দেয়ার লক্ষ্যে এই ফিচার নিয়ে এসেছি আমরা। ইমোতে থাকা ওমরাহ টিপস ও গাইডের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যদায়কভাবে ওমরাহ করা ও বাড়িতে তাদের পছন্দের মানুষের সাথে অভিজ্ঞতা শেয়ার করা আরও বেশি সহজ হবে বলে আশাবাদী আমরা।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com